logo
menu

‘বাস কন্ডাক্টর’-এর ভূমিকায় বিড়াল

‘বাস কন্ডাক্টর’-এর ভূমিকায় বিড়াল


সড়কে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি চালিয়ে যাওয়ার সময় কেউ সঙ্গী হলে বিষয়টা দারুণ হয়। এতে পথ চলার ক্লান্তি অনেকটা কমে যায়। এদিক দিয়ে চীনের হেবেই প্রদেশের বাসিন্দা ট্রাকচালক শিয়াংজিকে বেশ ভাগ্যবান বলা যায়। তাঁর সঙ্গে সর্বক্ষণ ভ্রমণ করার জন্য এক সঙ্গী রয়েছে। সঙ্গীর বয়স মাত্র আট মাস।

শিয়াংজি তাকে ‘সেরা ভ্রমণসঙ্গী’ বলে উল্লেখ করেছেন। তাঁর এই ভ্রমণসঙ্গী আসলে একটি বিড়াল, নাম রেখেছেন জিয়াওজি। শিয়াংজি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যেই নিজেদের ভ্রমণের নানা ভিডিও পোস্ট করেন।

ডিসেম্বরে শিয়াংজির সঙ্গে ট্রাকে বিড়াল জিয়াওজির ভ্রমণের দুটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিও প্রায় ১৪ লাখ মানুষ এবং অন্য ভিডিওটি ৬ লাখ ৩০ হাজার মানুষ দেখেছেন।

একটি ভিডিওতে ট্রাকের ঝাঁকুনি উপেক্ষা করে জিয়াওজিকে শান্তভাবে ট্রাকের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে দেখা যাচ্ছে। আরেকটি ভিডিওতে বিড়ালটি এক পায়ে আসনের পাশে থাকা হ্যান্ডেল চেপে বসে আছে। শিয়াংজি হ্যান্ডেলের পাশে একটি ম্যাট ও লিটার বক্সও রেখেছেন।

শিয়াংজি বলেন, জিয়াওজি এক মাস বয়স থেকে তাঁর সঙ্গে ভ্রমণ করে। ছোটবেলায় ভ্রমণের সময় খানিকটা অসুস্থ হলেও এখন সাড়ে সাত কেজি ওজনের এই কো-পাইলট তাঁর ড্রাইভিং ‘সুপারভাইজ’ হিসেবে কাজ করে। বিড়ালটি ট্রাকে থাকা মালাপত্রও পাহারা দেয়।

অনলাইনে অনেকেই জিয়াওজিকে বাস কন্ডাক্টরের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ‘এই প্রথমবার আমি বাস্তবে কোনো ক্যাট (বিড়াল) কন্ডাক্টর দেখছি।’

অন্যজন লিখেছেন, ‘রাস্তায় যখন ট্রাক ঝাঁকুনি খায়, সে তখন হ্যান্ডেল ধরে রাখতেও জানে।’

তবে কেউ কেউ বিড়ালটির এভাবে ভ্রমণ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘ট্রাক চলার সময় তাকে খাঁচায় আটকে রাখাই ভালো। হঠাৎ ভয় পেয়ে সেটি ব্রেকের নিচে গেলে কী হবে?’

শিয়াংজি বলেন, ‘জিয়াওজি সঙ্গে থাকায় ট্রাক চালানোর মতো কঠিন কাজ করার পরও তিনি সব সময় খুশি থাকেন।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।