logo
menu

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে এই নজির গড়েছে। শুধু তা–ই নয়, ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’র রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। ওই ছবির বিশ্বজুড়ে মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে এই অ্যাকশনধর্মী ছবি। মুক্তির ১১তম দিনে, গত রোববার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এদিন ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।


ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে ভারতের বক্স অফিসেও ৪০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে ছবিটি। ভাষাভিত্তিক আয়ের হিসাবেও তামিল সংস্করণ এগিয়ে রয়েছে। রোববার তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি, হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণের আয় ৭০ লাখ রুপি।


ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ ভারতের পাশাপাশি বিদেশের বাজারও। তামিলনাড়ুতে ছবিটির আয় সবচেয়ে বেশি। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ-তেলেঙ্গানা ও কেরালাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। উত্তর ভারতের বাজারেও হিন্দি সংস্করণ থেকে আয় হচ্ছে। ‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন। ছবিটির প্রযোজনা করেছে সান পিকচার্স, সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

এবার ছবিটির লক্ষ্য বিশ্বজুড়ে আয়ের তালিকায় আরও ওপরে যাওয়া। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ও আমির খান অভিনীত ‘পিকে’র আয়ের রেকর্ড পেরোতে পারবে কি না, এখন সেটাই দেখার। তবে ১১ দিনেই তামিল সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির জায়গা দখল করে নিয়েছে ‘জেলার ২’।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।