logo
menu
নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদনের শর্তসহ জেনে নিন নানা তথ্য

নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদনের শর্তসহ জেনে নিন নানা তথ্য


সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ১২ জানুয়ারি আবেদন শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ জানুয়ারি দুপুর ১২টায় আবেদন শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়া যাবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।



আবেদনের শর্তাবলি

*আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

*আবেদনকারীকে ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি বা সমমান এবং ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের বেশি হতে পারবে না।

*ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ১৫ শতাংশ আসন পুরুষ শিক্ষার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমোদিত আসনের সর্বোচ্চ ২০ শতাংশ আসনে পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী শিক্ষার্থী আবেদনের যোগ্য হবেন।

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সগুলোয় ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তি নীতিমালা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটwww.mefwd.gov.bdনার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটwww.dgnm.gov.bdএবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইটwww.bnmc.gov.bd–এর মাধ্যমে জানা যাবে।

*চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০–এর কম হবে না। শিক্ষার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: আবেদনকারীকে যেকোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০–এর কম হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি, আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি, আবেদনের সময় বৃদ্ধি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়কওয়েবসাইটথেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদন করা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ২ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

বুয়েটের ভর্তি পরীক্ষা: ১৩০৯ আসনের বিপরীতে পরীক্ষা দিলেন ৯০৫১ শিক্ষার্থী, ফল ৭ ফেব্রুয়ারি

বুয়েটের ভর্তি পরীক্ষা: ১৩০৯ আসনের বিপরীতে পরীক্ষা দিলেন ৯০৫১ শিক্ষার্থী, ফল ৭ ফেব্রুয়ারি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুয়েটের ১৩টি বিভাগে ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী। চূড়ান্তভাবে বুয়েটে স্নাতকে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশিত হতে পারে আগামী ৭ ফেব্রুয়ারি।

আজ শনিবার দুটি মডিউলে (ধাপ) বুয়েট ক্যাম্পাসে স্নাতকের এই ভর্তি পরীক্ষা হয়। প্রকৌশলবিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল এ’ এবং প্রকৌশলবিষয়ক বিভিন্ন বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল বি’ নির্ধারিত ছিল।



বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ‘এ’ মডিউলে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘বি’ মডিউলে ‘খ’ গ্রুপের জন্য উন্মুক্ত পাঠ্যসূচির আওতায় মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি অংশগ্রহণের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ ছিল উল্লেখ করে বুয়েটের জনসংযোগ দপ্তর জানায়, সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


​কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলো অধীনে বুয়েটের মোট ১৩টি বিভাগে স্নাতকে শিক্ষার্থী ভর্তি করা হবে উল্লেখ করে বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি সংরক্ষিত আসন (কোনো বিভাগে একটি আসনের বেশি নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত, অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি।​

বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত হলো শিল্প

বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত হলো শিল্প


বাংলাদেশ ও বিশ্বপরিচয়: বহুনির্বাচনি প্রশ্ন

১.     আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে?

        ক. ১৭৫৭              খ. ১৭৮১

        গ. ১৮৫৭              ঘ. ১৯৫৭

২.     ভিক্টোরিয়া পার্কের অন্য নাম কী ছিল?

        ক. সোহরাওয়ার্দী উদ্যান

        খ. আন্টাঘর ময়দান

        গ. রমনা পার্ক      

        ঘ. পল্টন ময়দান

৩.    আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?

        ক. মেঘনা            খ. বুড়িগঙ্গা

        গ. করতোয়া         ঘ. যমুনা

৪.     রোজগার্ডেন কী?

        ক. স্থাপত্যকর্ম       খ. মন্দির

        গ. গির্জা              ঘ. জাদুঘর


৫.     পুরোনো স্থাপত্যকর্ম রোজগার্ডেন কোথায়?

        ক. নারায়ণগঞ্জে     খ. ঢাকায়

        গ. মুন্সিগঞ্জে          ঘ. নরসিংদীতে

৬.    প্রত্নসম্পদ বলতে বোঝায়—

        i. পুরোনো স্থাপত্য শিল্পকর্ম 

        ii. প্রাচীন আমলের মুদ্রা

        iii. বিশ্বাস ও সংস্কার

নিচের কোনটি সঠিক? 

        ক. i ও ii             খ. i ও iii 

        গ. ii ও iii            ঘ. i, ii ও iii

৭.     কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল?

        ক. সুলতানি          খ. পাল

        গ. মোগল            ঘ. ইংরেজ

৮.     পানাম নগরে ইমারত কতটি?

        ক. ২১টি              খ. ৩১টি

        গ. ৫২টি              ঘ. ৭০টি

৯.    কোনো দেশ উন্নত বা অনুন্নত, তা কীভাবে বিচার করা হয়?

        ক. সামাজিক অবস্থার মাধ্যমে

        খ. অর্থনৈতিক অবস্থার মাধ্যমে

        গ. জনগণের মাধ্যমে

        ঘ. সূচক বা মানদণ্ডের সাহায্যে

১০.   অদক্ষ মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করাকে কী বলা হয়?

        ক. মানবসম্পদ

        খ. মানব উন্নয়ন সূচক

        গ. মানবসম্পদ উন্নয়ন

        ঘ. যুব উন্নয়ন

১১.   একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কারা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে?

        ক. যুবক মানুষ      খ. দক্ষ মানুষ

        গ. বয়স্ক মানুষ       ঘ. শিক্ষিত মানুষ

১২.   GDP-এর পূর্ণরূপ কী?

        ক. Gross Domestic Product

        খ. Gross Domestic Production

        গ. Gross Domestic Project

        ঘ. Great Domestic Product

১৩.   বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত—

        ক. কৃষি               খ. শিল্প

        গ. মৎস্য              ঘ. পরিবহন

১৪.   বর্তমান বিশ্ব মূলত কী নির্ভর?

        ক. কৃষি               খ. শিল্প

        গ. ব্যবসা             ঘ. প্রযুক্তি।

সঠিক উত্তর

১. খ ২. খ ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. ক ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ঘ।

*লেখক: মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

বহুনির্বাচনিতে ভালো করলেই বেশি নম্বর

বহুনির্বাচনিতে ভালো করলেই বেশি নম্বর


বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে ১০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সময় ১০ মিনিট।

১.     প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?

        ক. হাত                খ. কোষ

        গ. ফুসফুস           ঘ. হৃৎপিণ্ড

২.     ইস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?

        ক. মাইটোসিস      খ. মিয়োসিস

        গ. অ্যামাইটোসিস ঘ. সাইটোকাইনেসিস

৩.    নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?

        ক. মানুষ              খ. হাইড্রা

        গ. অ্যামিবা          ঘ. কেঁচো

৪.     প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?

        ক. ইস্টে                খ. কাণ্ডে

        গ. ভ্রূণ মূলে          ঘ. জনন মাতৃকোষে


৫.     কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?

        ক. ব্যাকটেরিয়া     খ. ইস্ট

        গ. ছত্রাক              ঘ. ঝিনুক

৬.    মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়?

        ক. ২টি                খ. ৩টি

        গ. ৪টি                ঘ. ৫টি

৭.     ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত?

        ক. ৩টি                খ. ৪টি

        গ. ৫টি                ঘ. ৬টি

৮.     মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়?

        ক. প্রোফেজ         খ. মেটাফেজ

        গ. টেলোফেজ       ঘ. অ্যানাফেজ

৯.    মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?

        ক. প্রোফেজ         খ. মেটাফেজ

        গ. অ্যানাফেজ       ঘ. টেলোফেজ

১০.   প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে কোন ধাপে?

        ক. টেলোফেজ      খ. মেটাফেজ

        গ. প্রোফেজ          ঘ. অ্যানাফেজ

১১.   কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়?

        ক. প্রোফেজ         খ. প্রো–মেটাফেজ

        গ. মেটাফেজ        ঘ. অ্যানাফেজ

১২.   কোষ বিভাজনের কোন ধাপে প্রতিটি ক্রোমাটিডে একটি সেন্ট্রোমিয়ার থাকে?

        ক. প্রোফেজ         খ. প্রো–মেটাফেজ

        গ. মেটাফেজ        ঘ. অ্যানাফেজ

১৩.   মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?

        ক. প্রো–মেটাফেজ  খ. মেটাফেজ

        গ. অ্যানাফেজ       ঘ. টেলোফেজ

১৪.   মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা J–এর মতো হয়?

        ক. প্রোফেজ         খ. মেটাফেজ

        গ. অ্যানাফেজ       ঘ. টেলোফেজ

১৫.   অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?

        ক. প্রো–মেটাফেজ খ. মেটাফেজ

        গ. অ্যানাফেজ       ঘ. টেলোফেজ

১৬.   মিয়োসিস কোষ বিভাজনের ক্রোমোজোম বিভাজিত হয় কতবার?

        ক. ৬ বার            খ. ৪ বার

        গ. ২ বার             ঘ. ৪ বার

১৭.   নিচের কোনটিতে মিয়োসিস ঘটে?

        ক. স্নায়ুকোষ         খ. দেহকোষ

        গ. জনন মাতৃকোষ ঘ. অণুচক্রিকা

১৮.   নিচের কোনটিতে মিয়োসিস কোষ বিভাজন ঘটে?

        ক. ভ্রূণ মুকুল        খ. মূলের অগ্রভাগ

        গ. মুকুল              ঘ. পরাগধানী

১৯.   মিয়োসিস কোষ বিভাজন ঘটে—

        i. পরাগধানি ও ডিম্বকে

        ii. শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে

        iii. রক্তকণিকা ও স্নায়ুকোষে

নিচের কোনটি সঠিক

        ক. i ও ii             খ. i ও iii

        গ. ii ও iii            ঘ. i, ii, ও iii

২০. বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে?

        ক. অ্যারিস্টটল

        খ. ক্যারোলাস লিনিয়াস

        গ. আলেকজান্ডার ফ্লেমিং

        ঘ. গ্রেগর জোহান মেন্ডেল

২১.   জিনতত্ত্বের জনক কে?

        ক. অ্যারিস্টটল       খ. জন রে

        গ. ক্যারোলাস লিনিয়াস

        ঘ. গ্রেগর জোহান মেন্ডেল।

সঠিক উত্তর

১. খ ২. গ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. গ ৮. ক

৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ।

  • মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
    সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।