logo
menu

বুয়েটের ভর্তি পরীক্ষা: ১৩০৯ আসনের বিপরীতে পরীক্ষা দিলেন ৯০৫১ শিক্ষার্থী, ফল ৭ ফেব্রুয়ারি

বুয়েটের ভর্তি পরীক্ষা: ১৩০৯ আসনের বিপরীতে পরীক্ষা দিলেন ৯০৫১ শিক্ষার্থী, ফল ৭ ফেব্রুয়ারি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুয়েটের ১৩টি বিভাগে ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ৫১ জন শিক্ষার্থী। চূড়ান্তভাবে বুয়েটে স্নাতকে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশিত হতে পারে আগামী ৭ ফেব্রুয়ারি।

আজ শনিবার দুটি মডিউলে (ধাপ) বুয়েট ক্যাম্পাসে স্নাতকের এই ভর্তি পরীক্ষা হয়। প্রকৌশলবিষয়ক বিভিন্ন বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল এ’ এবং প্রকৌশলবিষয়ক বিভিন্ন বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল বি’ নির্ধারিত ছিল।



বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ‘এ’ মডিউলে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘বি’ মডিউলে ‘খ’ গ্রুপের জন্য উন্মুক্ত পাঠ্যসূচির আওতায় মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি অংশগ্রহণের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ ছিল উল্লেখ করে বুয়েটের জনসংযোগ দপ্তর জানায়, সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


​কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদগুলো অধীনে বুয়েটের মোট ১৩টি বিভাগে স্নাতকে শিক্ষার্থী ভর্তি করা হবে উল্লেখ করে বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি সংরক্ষিত আসন (কোনো বিভাগে একটি আসনের বেশি নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্তভাবে ভর্তির জন্য নির্বাচিত, অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রমের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি।​

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।