logo
menu

সার্চ ফলাফল থেকে শর্টস বাদ দেওয়ার সুবিধা আনছে ইউটিউব

সার্চ ফলাফল থেকে শর্টস বাদ দেওয়ার সুবিধা আনছে ইউটিউব


ইউটিউব তাদের সার্চের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করতে সার্চ ফিল্টারে নতুন পরিবর্তন আনছে। গুগল জানিয়েছে, এই হালনাগাদের মাধ্যমে সার্চ অপশনকে আরও গোছানো হয়েছে, ঠিকমতো কাজ না করা ফিচার বাদ দেওয়া হয়েছে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

এই হালনাগাদের অংশ হিসেবে ইউটিউব ‘টাইপ’ মেনুতে নতুন একটি শর্টস ফিল্টার যুক্ত করেছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলে সার্চ ফলাফল থেকে শর্টস ভিডিও পুরোপুরি হাইড করতে পারবেন। এতে তুলনামূলক দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও খুঁজে পাওয়া সহজ হবে। একই সঙ্গে সার্চ ফিল্টারের ‘সর্ট বাই’ অপশনের নাম পরিবর্তন করে প্রায়োরিটাইজ করা হয়েছে। পাশাপাশি ‘ভিউ কাউন্ট’ অপশনটি বাদ দিয়ে পপুলারিটি যুক্ত করা হয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, নতুন এই পপুলারিটি ফিল্টারে শুধু ভিউয়ের সংখ্যাই নয়, ভিডিও ভিউয়ের সময়সহ (ওয়াচ টাইম) আরও কিছু গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেওয়া হয়। এতে ভিডিওগুলো আরও কার্যকরভাবে সাজানো সম্ভব হবে।

এ ছাড়া ইউটিউব দুটি পুরোনো সার্চ ফিল্টার সরিয়ে দিয়েছে। এগুলো ‘আপলোড ডেট: লাস্ট আওয়ার’ ও ‘সর্ট বাই রেটিং’। গুগল জানিয়েছে, এই অপশনগুলো প্রত্যাশামতো কাজ করছিল না। তবে অন্যান্য আপলোড ডেট ফিল্টারের মাধ্যমে সাম্প্রতিক ভিডিও খুঁজে পাওয়া যাবে। একইভাবে নতুন পপুলারিটি অপশন ব্যবহার করে জনপ্রিয় কনটেন্টও সহজে দেখা যাবে। নতুন এই সার্চ ফিল্টার আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। ধাপে ধাপে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই পরিবর্তন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউটিউব। ফলে সবার ক্ষেত্রে একসঙ্গে এই হালনাগাদ দেখা না–ও যেতে পারে।

সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।