logo
menu

ছবি তৈরির নতুন এআই মডেল পরীক্ষা করছে গুগল

ছবি তৈরির নতুন এআই মডেল পরীক্ষা করছে গুগল


ছবি তৈরির নতুন এআই মডেল ‘ন্যানো বানানা–২ ফ্ল্যাশ’ পরীক্ষা করছে গুগল। প্রতিবেদনে জানা গেছে, এটি গতি এবং খরচের দিক থেকে ন্যানো বানানা প্রো মডেলের চেয়ে এগিয়ে থাকবে।

নতুন মডেলটি গুগলের জেমিনি ফ্ল্যাশ সিরিজের অংশ। ফ্ল্যাশ সিরিজ জেমিনির দ্রুততম জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাশ সিরিজের এই ছবি মডেল আগের মডেলের তুলনায় দ্রুত এবং ব্যবহারবান্ধব হবে। তবে এটি ন্যানো বানানা প্রোর মতো শক্তিশালী বা সৃজনশীল হবে না। মডেলটি সম্প্রতি মার্স ফর টেক শনাক্ত করেছেন। তিনি জেমিনির মডেল ফাঁস করার ক্ষেত্রে পরিচিত নাম।

এখন ছবি তৈরি ও সম্পাদনার জন্য জেমিনিট ন্যানো বানানা প্রো (জেমিনি ৩ প্রো ইমেজ) ব্যবহৃত হয়। এটি মূলত সৃজনশীল কাজের জন্য তৈরি। এ মডেল ব্যবহার করে লেখা বা রেফারেন্স কনটেন্টকে স্পষ্ট ভিজ্যুয়ালে রূপান্তর করা যায়। এর মাধ্যমে প্রোটোটাইপ, ডায়াগ্রাম, স্টোরিবোর্ড, তথ্যচিত্র, এমনকি রেসিপি বা আবহাওয়া–সংক্রান্ত ছবি তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, ন্যানো বানানা ২ ফ্ল্যাশ প্রো মডেলের মতো শক্তিশালী হবে না। এটি মূলত দ্রুত, সহজ এবং সাশ্রয়ীভাবে ছবি তৈরির জন্য বেশি কার্যকর হবে।

সূত্র:ব্লিপিং কম্পিউটার

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।