logo
menu

বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন বাজারে

বাংলাদেশে তৈরি এইচটিসি স্মার্টফোন বাজারে


একসময় ব্যাপক জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে স্মার্টফোন বাজারে পিছিয়ে পড়ে এইচটিসি ব্র্যান্ডের স্মার্টফোন। এবার দীর্ঘ বিরতির পর দেশে তৈরি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করার মাধ্যমে বাংলাদেশে আবার বিক্রি কার্যক্রম শুরু করেছে এইচটিসি। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ‘ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ’ মডেলের ফোনটির দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে এইচটিসি ফোনের উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস পর্দার ফোনটিতে রয়েছে ইউনিসক টাইগার টি৬১৫ অক্টাকোর প্রসেসর। ওয়াটারড্রপ ও ইনসেল প্রযুক্তিনির্ভর ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং উজ্জ্বলতা ৪৮০ নিটস। ফলে ফোনটিতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতাও রয়েছে ফোনটিতে।

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে কম আলোতে ভালো মানের ছবি তোলা যায়। ফোনটি কিনলে সাশ্রয়ী মূল্যে গ্রামীণফোনের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ কেনার সুযোগও মিলবে।

ফোনটির বিষয়ে সেলেক্সট্রা লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মামুন খান জানিয়েছেন, দামের বিচারে এইচটিসি ওয়াইল্ডফায়ার ই৭ লাইফ বর্তমানে বাংলাদেশের বাজারের সবচেয়ে শক্তিশালী ও আকর্ষণীয় ফোন। ৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তিসুবিধা ফোনটিকে অনেক এগিয়ে রেখেছে। বাংলাদেশে তৈরি ফোনটিতে গুণগত মান নিশ্চিত করা হয়েছে।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।