logo
menu

আরও উজ্জ্বল ডিসপ্লে নিয়ে ফিরছে এলজির ওয়ালপেপার টিভি

আরও উজ্জ্বল ডিসপ্লে নিয়ে ফিরছে এলজির ওয়ালপেপার টিভি


দীর্ঘ বিরতির পর আবারও ‘ওয়ালপেপার’ টিভির ধারণা ফিরিয়ে আনছে এলজি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হতে যাওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় ডব্লিউ৬ মডেলের ওয়ালপেপার ওএলইডি টিভিটি প্রদর্শন করা হবে।

নতুন মডেলের এই টিভি অত্যন্ত পাতলা নকশায় এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি দেয়ালের সঙ্গে প্রায় পুরোপুরি লেগে থাকে। মাত্র ৯ মিলিমিটার পুরু ডব্লিউ৬ মডেলে আগের প্রজন্মের তুলনায় উজ্জ্বলতা ও রঙের মানে উল্লেখযোগ্য উন্নতি আনা হয়েছে। এলজির দাবি, এতে ব্যবহৃত হালনাগাদ ফোরকে ওএলইডি প্যানেল তাদের প্রচলিত ওএলইডি ডিসপ্লের তুলনায় প্রায় চার গুণ বেশি উজ্জ্বল আলো দিতে পারে। এই উজ্জ্বলতা নিশ্চিত করতে টিভিটিতে এলজির ‘ব্রাইটনেস বুস্টার আলট্রা’ ও ‘হাইপার রেডিয়েন্ট কালার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব প্রযুক্তির মাধ্যমে কনট্রাস্ট বজায় রেখে উজ্জ্বল অংশ আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে এবং একই সঙ্গে রঙের গভীরতাও বৃদ্ধি পেয়েছে।

নতুন ডব্লিউ৬ মডেলে পর্দার প্রতিফলন কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এলজি জানিয়েছে, এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘রিফ্লেকশন ফ্রি’ কোটিং, যা এখন পর্যন্ত তাদের তৈরি টিভিগুলোর মধ্যে সবচেয়ে কম আলো প্রতিফলিত করে। ফলে উজ্জ্বল আলোযুক্ত ঘরেও পর্দা দেখা তুলনামূলকভাবে সহজ হবে। ডব্লিউ৬ ওয়ালপেপার ওএলইডি টিভি ৭৭ ইঞ্চি ও ৮৩ ইঞ্চি এই দুই আকারে বাজারে আনা হবে। টিভিটির সঙ্গে থাকবে একটি আলাদা ওয়্যারলেস সংযোগ বক্স। এই বক্সে সব ইনপুট সংযুক্ত করা যাবে। বক্সটি পর্দা থেকে সর্বোচ্চ ৩০ ফুট দূরে রাখা সম্ভব। ফলে দেয়ালে টিভি বসানোর সময় তারের ঝামেলা অনেকটাই কমানো যাবে। তবে পর্দাটি চালু রাখতে সরাসরি বিদ্যুৎ–সংযোগ প্রয়োজন হবে।

ডব্লিউ৬ মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই টিভির বিভিন্ন সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন মডেলে মাউন্টিং ব্যবস্থা উন্নত করায় দেয়ালের সঙ্গে ঘনিষ্ঠভাবে লেগে থাকে এবং দেখতে একটি ছবির ফ্রেমের মতো লাগে। এ বছরের শেষ নাগাদ টিভিটি বাজারে পাওয়া যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।