logo
menu

জিমেইলের হেল্প মি রাইট–সুবিধা কী, যেভাবে ব্যবহার করবেন

জিমেইলের হেল্প মি রাইট–সুবিধা কী, যেভাবে ব্যবহার করবেন

​গুগলের জিমেইলে যুক্ত হয়েছে নতুন ‘হেল্প মি রাইট’ ফিচার। এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সুবিধা ব্যবহার করে ই–মেইল আরও সহজভাবে ও দ্রুত লেখা যায়। একটি সংক্ষিপ্ত প্রম্পট দিলেই সুবিধাটি ই–মেইলের খসড়া তৈরি করতে পারে। আবার ব্যবহারকারী যদি ই–মেইল লিখে থাকেন, তবে এটি সেই ই–মেইলের ভুল সংশোধন, ভাষা ঠিক করা বা লেখার দৈর্ঘ্য পরিবর্তন করতেও সাহায্য করে। তবে সুবিধাটি ব্যবহারকারীর ব্যক্তিগত লেখার ধরন পরিবর্তন করে না।


হেল্প মি রাইট কী

হেল্প মি রাইট হলো গুগলের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত টুল, যা প্রথমবার গুগল আই/ও ২০২৩–এ দেখানো হয়। এটি বর্তমানে ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের জিমেইলে ব্যবহার করা যাচ্ছে। সুবিধাটি গুগলের জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম জেমিনাই ব্যবহার করে। সুবিধাটি নতুন ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি আগে লেখা খসড়া ই–মেইলকে আরও প্রাঞ্জল, সংক্ষিপ্ত বা পেশাদার করতে সাহায্য করে। ব্যবহারকারী চাইলে ই–মেইলের ভঙ্গি, দৈর্ঘ্য ও ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন

সুবিধাটি বর্তমানে গুগল ওয়ার্কস্পেস ল্যাবসের পরীক্ষামূলক ব্যবহারকারী ও নির্দিষ্ট ওয়ার্কস্পেস বা জেমিনাই প্ল্যানের গ্রাহকদের জন্য উন্মুক্ত। প্রথমে নিশ্চিত করতে হবে, জিমেইলের অ্যাপ বা ওয়েব সংস্করণ হালনাগাদ আছে কি না। যোগ্য ব্যবহারকারীরা ই–মেইল লেখা শুরু করার সময় ‘হেল্প মি রাইট’ বাটন দেখতে পাবেন। নতুন ই–মেইল তৈরি করতে ব্যবহারকারী প্রথমে কম্পোজ ক্লিক করবেন এবং হেল্প মি রাইট নির্বাচন করবেন। এরপর একটি সংক্ষিপ্ত নির্দেশনা বা প্রম্পট দিয়ে ই–মেইলের খসড়া তৈরি করা যাবে। আগের লেখা খসড়া পরিমার্জন করতে ব্যবহারকারী ই–মেইল বক্সে খসড়া লেখা পেস্ট বা টাইপ করতে পারেন। এরপর হেল্প মি রাইট থেকে রিফাইন অপশন নির্বাচন করে লেখা আরও প্রাঞ্জল বা পেশাদার করা যাবে। ব্যবহারকারী চাইলে লেখা সংক্ষিপ্ত, বিস্তারিত বা ভঙ্গি পরিবর্তন করতে পারেন। এ ছাড়া লেখার ধারাও বদলানো সম্ভব। খসড়া পছন্দ না হলে ব্যবহারকারী আবার খসড়া তৈরি করতে পারবেন। এআই খসড়া তৈরি করার পর ব্যবহারকারী চাইলে নিজেই সম্পাদনা করতে পারবেন। চূড়ান্ত নিয়ন্ত্রণ সব সময় ব্যবহারকারীর হাতে থাকবে।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

​

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।