logo
menu

জিমেইলে স্প্যাম ই-মেইলের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সেগুলো মুছে ফেলবেন যেভাবে

জিমেইলে স্প্যাম ই-মেইলের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সেগুলো মুছে ফেলবেন যেভাবে

​অনেক সময় জিমেইল ব্যবহারকারীদের ইনবক্সে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক মেইল বা অবাঞ্ছিত অনেক মেইল এসে জমা হয়। বেশি বেশি স্প্যাম মেইল ইনবক্সে জমা হলে দরকারের সময় গুরুত্বপূর্ণ মেইল খুঁজে পান না অনেকেই। শুধু তা–ই নয়, স্প্যাম ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার হামলার আশঙ্কা থাকে। তবে চাইলেই অন্যদের পাঠানো স্প্যাম বা অবাঞ্ছিত ই-মেইলের বিরুদ্ধে গুগলের কাছে অভিযোগ করে এ সমস্যার সমাধান করা সম্ভব। জিমেইলে স্প্যাম ই-মেইলের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি দ্রুত সেগুলো মুছে ফেলার পদ্ধতি জেনে নেওয়া যাক।




কম্পিউটার থেকে জিমেইল ব্যবহার করে স্প্যাম ই-মেইলের বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রথমে ইনবক্সে প্রবেশ করতে হবে। এরপর এক বা একাধিক সন্দেহজনক ইমেইল নির্বাচন করে ওপরের মেনুতে থাকা অ্যালার্ট আইকনে ক্লিক করে ‘রিপোর্ট স্প্যাম’ অপশনে ক্লিক করলেই সেগুলো স্প্যাম ফোল্ডারে চলে যাবে।

স্প্যাম ফোল্ডারে জমে থাকা ইমেইল একসঙ্গে মুছে ফেলতে চাইলে প্রথমে জিমেইল খুলে বাঁ পাশের মেনুতে থাকা ‘মোর’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘স্প্যাম’ ফোল্ডারে প্রবেশ করে ওপরের অংশে থাকা ‘ডিলিট অল স্প্যাম মেসেজ নাউ’ অপশনে ক্লিক করলেই ফোল্ডারের সব ইমেইল স্থায়ীভাবে মুছে যাবে। চাইলে নির্দিষ্ট কিছু ইমেইল আলাদাভাবে নির্বাচন করে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা সম্ভব।

কখনো কখনো গুরুত্বপূর্ণ কোনো ইমেইল ভুলবশত স্প্যাম হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে সেটি সহজেই আবার ইনবক্সে ফিরিয়ে আনা যায়। এর জন্য জিমেইল খুলে বাঁ পাশের মেনু থেকে ‘মোর’ অপশনে ক্লিক করে ‘স্প্যাম’ ফোল্ডারে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট ইমেইলের পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে ওপরের মেনু থেকে ‘নট স্প্যাম’ অপশনে ক্লিক করলে ইমেইলটি স্বাভাবিকভাবে ইনবক্সে ফিরে আসবে।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।