logo
menu

সিইএসে আসুসের আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ

সিইএসে আসুসের আরওজি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ


যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) নিজেদের রিপাবলিক অব গেমার্স (আরওজি) সিরিজের একাধিক নতুন মডেলের ল্যাপটপসহ সহায়ক বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে আসুস। মেলায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ল্যাপটপ ও সহায়ক প্রযুক্তিপণ্যগুলো উন্মোচন করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসুস বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলের আরওজি ল্যাপটপগুলোয় ইন্টেল ও এএমডির হালনাগাদ প্রসেসরসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স গ্রাফিকস রয়েছে। উন্নত রেজল্যুশনের গেম খেলার পাশাপাশি সৃজনশীল ও দৈনন্দিন ব্যবহারের জন্য ল্যাপটপগুলো তৈরি করা হয়েছে। এ ছাড়া আরওজি জেফাইরাস ডুও ও আরওজি ফ্লো জেড১৩–কেজেপি মডেলের ল্যাপটপ কাজে লাগিয়ে একাধিক কাজ সহজে করা যাবে।

মেলায় আরওজির বেশ কয়েকটি গেমিং যন্ত্রও প্রদর্শন করছে আসুস, যার মধ্যে আরওজি ফ্যালচিয়ন এইস ৭৫ এইচই কি–বোর্ড অন্যতম। দ্রুত রেসপন্স–সুবিধা রয়েছে কি–বোর্ডটিতে। এ ছাড়া উন্নত সেন্সরসহ আরজিবি লাইটিং–সুবিধার আরওজি কেরিস টু অরিজিন–কেজেপি মাউস, আরওজি কিথারা হেডসেট, আরওজি সেট্রা ওপেন ওয়্যারলেস ইয়ারবাডসসহ আরওজি এক্সরিয়াল আর১ এআর গ্লাসও প্রদর্শন করছে আসুস।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।