logo
menu

সাভারে পুলিশ কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৮ জন

সাভারে পুলিশ কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ৮ জন

​সাভারের আমিনবাজারে পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে ঘটনায় সন্দেহভাজন আরও দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। আটক দুজন হলেন- শুকুর ও রাবিক। তবে সদ্য গ্রেপ্তার হওয়া ৮ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, র‍্যাব-৪, র‍্যাব-১০ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও আটক করে।

​তিনি বলেন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নতুন করে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক দুইজনের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে তাদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেলে তাদেরও গ্রেপ্তার দেখানো হবে। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বর্তমানে র‍্যাব হেফাজতে রয়েছেন। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্যতম আসামি জহিরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার ‘এড্রইট ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এসআই আলতাব হোসেন পরে মারা যান। তিনি সাভারের বরদেশী এলাকায় বসবাস করতেন। এ ঘটনার পরদিন ৬ সেপ্টেম্বর রবিবার সকালে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ AM​

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।