logo
menu

ফ্ল্যাটে নারীসহ আটক, সাবেক ওসি মাহবুব বরখাস্ত

ফ্ল্যাটে নারীসহ আটক, সাবেক ওসি মাহবুব বরখাস্ত

রাজশাহীতে নারীসহ ফ্ল্যাট থেকে আটক পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে এক নারীসহ তাকে থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। শুক্রবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ কালবেলাকে বলেন, ‘ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।’

এর আগে শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছেন বলে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে দুজনকে বের করে থানায় নেওয়া হয়। ঘটনার পর ফ্ল্যাটে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম। তবে ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেন তিনি।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে এসেছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে। মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। পরে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।