logo
menu

সাভারে ছাত্রদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীপুত্রের বিরুদ্ধে

সাভারে ছাত্রদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীপুত্রের বিরুদ্ধে

সাভারের এনাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম হৃদয়কে (২৭) মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের আমলের ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযুক্তের নাম সাইফ মো. এনাম (২৭)। তিনি আওয়ামীলীগ নেতা ডা. এনামুর রহমানের বড় স্ত্রীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। এর আগে, মঙ্গলবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনে মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাইমুন ইসলাম হৃদয় ও অভিযুক্ত সাইফ দুজনেই এনাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ব্যাচমেট ছিলেন। কলেজে অধ্যয়নরত সময় থেকেই তাদের পূর্বশত্রুতা ছিল। ঘটনার দিন রাতে সাভারের এনাম মেডিকেল কলেজের পশ্চিম পাশে বিসমিল্লাহ টাওয়ারের সামনে রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়ার সময় হৃদয়কে পথরোধ করেন সাইফ। ভুক্তভোগী বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার অজুহাতে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে সাইফ ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সাভার মডেল থানার (ওসি) সাইফুল আলম বলেন, মারধরের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে মারধরের ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত সাইফ মো. এনামের মা রওশন আক্তার চৌধুরী স্থানীয় বিএনপির এক প্রভাবশালী নেতাকে ৫ লক্ষ টাকা ও সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের জন্য ২ লক্ষ টাকা দিয়েছেন বলে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্মকর্তা।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে ছাত্রদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযোগ সাবেক প্রতিমন্ত্রীপুত্রের বিরুদ্ধে

2

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

3

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

4

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

5

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

6

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

7

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

8

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

9

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

10

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।