logo
menu

ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে জরুরি ভিত্তিতে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে রাশিয়া

ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে জরুরি ভিত্তিতে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে রাশিয়া


ইসরায়েল থেকে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার কম সময়ে জরুরি ভিত্তিতে নিজেদের দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরও দু-একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ইসরায়েলের ‘চ্যানেল ১৪’ বৃহস্পতিবার জানায়, এ ফ্লাইটগুলো পরিচালনা নিয়ে মস্কো এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি।

রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এসব ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। এতে করে এ ধারণা তৈরি হয়েছে—কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই মস্কো হয়তো এসব ফ্লাইট পরিচালনা করেছে। কিন্তু তথ্যের প্রকৃতি বা সরিয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এসব ফ্লাইট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রেমলিন। তা ছাড়া এ বিষয়ে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও খবর প্রকাশকারী সংবাদমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।