logo
menu

স্মৃতিগদ্য বোধোদয়

স্মৃতিগদ্য বোধোদয়


সরাইল প্রজাতির একটি পুরুষ কুকুর ছিল আমাদের বাসায় আজ থেকে ৩৭–৩৮ বছর আগে। কুকুরটির নাম রাজা। সরাইল প্রজাতির কুকুরগুলো লম্বাটে ও হালকা–পাতলা গড়নের মেদহীন। শিকার ধরার জন্য হরিণের মতো সুন্দর দীর্ঘ লাফ দিতে পারে তারা। কিছুদিন পর থেকে কুকুরটির পুরুষাঙ্গ হতে ফোঁটা ফোঁটা রক্ত ঝরা শুরু হলো। স্থানীয় পশুচিকিৎসক রক্ত বন্ধের জন্য ট্যাবলেট দিলেন, মাংসের ছোট্ট টুকরায় ট্যাবলেট গুঁজে দিলে রাজা মহানন্দে লুফে নিত। ওষুধে রোগ সারছে না দেখে স্থানীয় পশুচিকিৎসক বললেন, মহাখালী নিয়ে যান। চিফ ভ্যাটেরিয়ান সমস্যার সমাধান করে দিতে পারবেন।

ঢাকা যাওয়ার জন্য গাড়ির পেছনের সিটে রাজা শুয়ে ছিল রাজার হালতেই। রাজাসহ মহাখালী চিফ ভেটেরিয়ানের চেম্বারে উপস্থিত হওয়ার পর দেখি চিকিৎসক সাহেব টেলিফোনে আলাপে ব্যস্ত। আমাকে বসতে বললেন। যথারীতি আমি তশরিফ আনার পর আমার বোধগম্য হলো, চিকিৎসক সাহেব ডায়েরি থেকে তাঁর লেখা ইংরেজি কবিতা পড়ে শোনাচ্ছেন বন্ধুকে। প্রায় এক ঘণ্টা তিনি নিমগ্ন ছিলেন সাহিত্যের ভুবনে। ধ্যান ভঙ্গ হলে কবিতার ঘর থেকে বের হয়ে পৃথিবীর আঙিনায় এসে ফোন রেখে দুচোখ তুলে আমার প্রতি মনোযোগী হন। বলুন আপনার জন্য কী করতে পারি? কুকুরের সমস্যা শুনে বললেন, ওর সারকামসেশন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। সাহিত্যানুরাগী চিকিৎসক রাজাকে অজ্ঞান করার পর সুচ, ছুরি, কাঁচির মাধ্যমে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সদ্ব্যবহার করে রাজার অণ্ডকোষ দুটি ফেলে দিলেন। অর্থাৎ মহামান্য চিকিৎসক রাজার রাজাগিরি খতম করে দিলেন। যথারীতি তাঁকে হাদিয়া প্রদানের পর ঘুমন্ত রাজাকে নিয়ে বাসায় ফিরি। কিছুদিন পর আবার ওই একই তথৈবচ অবস্থা। এবার স্থানীয় পশুচিকিৎসক রাজার হালত দেখে বললেন, অসুখ তো সারে নাই। এবার তা হলে কাজী আলাউদ্দিন রোডের পশু হাসপাতালে নিয়ে যান।

সকাল নয়টার মধ্যে পৌঁছাই কাজী আলাউদ্দিন রোডের পশু হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক সাহেব তাঁর টেবিলের সামনের চেয়ারে বসতে বললেন আমাকে। তাঁর মুখোমুখি বসি আমি। তিনি ষাটের দশকে জার্মানি গিয়েছিলেন স্কলারশিপ নিয়ে। ছাত্রজীবনে জার্মানিতে তিনি স্কলারশিপের টাকায় একটি গাড়ি কিনেছিলেন। মনোমুগ্ধ শ্রোতা পেয়ে তিনি ফিরে গেলেন স্মৃতিময় জার্মানি। সকালের আলোয় চা পান আর তাঁর স্মৃতিময় গল্প শোনার জন্য সবাই উন্মুখ হয়ে বসে আমার পাশের শূন্য চেয়ারে। দুই ঘণ্টা পর ডাক্তার সাহেব ফিরে আসেন অতীতের জার্মানি থেকে কোলাহলময় সকালের ঢাকায়। হেসে বললেন, আপনার জন্য আমি কী করতে পারি? রাজার দুর্দশার কথা শুনে বললেন, ওই শালাকে ধইরা আনেন এখন। ওর সারকামসেশন করে দেব আমি। ব্যাটা কিছুই জানে না, ডাক্তারি করে। কুকুরটারে মাইরা ফালাইছে, ওর তো টিউমার হইছে। টিউমার ক্লিন করতে অইব, এই অসুখটা আবার আইব। আপনি আইলে আবার ক্লিন করতে অইব। এইভাবেই চলব ওর সারা জীবন। এখন চলেন, অপারেশন টেবিলে যাই।

মহাপ্রাণ চিকিৎসক সাহেব রাজাকে অজ্ঞান করে চা–চামচের মতো সরু লম্বা একটা চামচ দিয়ে রাজার পুরুষাঙ্গ থেকে গুচ্ছ গুচ্ছ টিউমার বের করে আনেন। দীর্ঘ একটি নিশ্বাস নিয়ে ফিরে আসেন রৌদ্রময় সকালের রৌদ্রস্নাত অফিসে। আবার চা–পর্ব শেষ হলে ম্লান হেসে জিজ্ঞেস করি, হাদিয়া কত দিতে হবে? বিস্মিত হয়ে তিনি বললেন, না না কোনো টাকা দিতে হবে না। কোনো সমস্যা হইলে আবার আইসেন, আমি আছি তো। প্রায় চার দশক পর আজও রাজা ও সেই মহানুভব ডাক্তারের কথা মনে হয় আমার।

নর্থ আমেরিকায় কুকুরের এই জাতীয় অপারেশনকে নিউটার বলে। প্রবাসে কুকুর, বিড়ালভক্তরা শুরুতেই প্রাণীটির অপারেশন সেরে নেন। বাংলাদেশে মহাখালী পশু হাসপাতালের ডাক্তার কেন সারকামসেশন বললেন, আমার জানা নেই। প্রকৃতিপ্রদত্ত ক্ষমতা নিউটারের মাধ্যমে কেড়ে নেওয়ার জন্যই হয়তো একরাতে রাজা নীরবে দেয়াল টপকে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করে। রাজা কি আমাদের কোনো বার্তা দিয়ে গেল? প্রভুভক্ত প্রাণীও প্রতিবাদী হতে পারে। ‘বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’। পশুপ্রেমী হতে গিয়ে আজ আমরা প্রকৃতির দেওয়া পশুর অঙ্গচ্ছেদ করছি। কবি বলেছেন, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’। আমরা পশুপ্রেমী হতে গিয়ে নির্দয়ের মতো প্রকৃতিপ্রদত্ত ওদের শক্তি কেড়ে নেই! আমাদের বোধোদয় হোক।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।