logo
menu

যোগ্যতা থাকার পরও ডাক পাচ্ছেন না? সিভিতে লুকিয়ে থাকা এই ভুলগুলোই কারণ

যোগ্যতা থাকার পরও ডাক পাচ্ছেন না? সিভিতে লুকিয়ে থাকা এই ভুলগুলোই কারণ

চাকরির খোঁজে একের পর এক সিভি পাঠাচ্ছেন, অথচ কোথাও থেকে সাড়া মিলছে না? সমস্যাটা হয়তো আপনার যোগ্যতায় নয়, বরং সিভিতে থেকে যাওয়া কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুলে। গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভুলগুলোর কারণেই যোগ্য প্রার্থীরাও বাছাই প্রক্রিয়ার শুরুতেই ছিটকে পড়েন।

একজন প্রার্থীর সঙ্গে নিয়োগকর্তার প্রথম পরিচয় ঘটে সিভির মাধ্যমেই। সাক্ষাৎকারে ডাকার আগে সিভিই একমাত্র সূত্র, যা দিয়ে একজন এইচআর প্রতিনিধি প্রার্থীকে যাচাই করেন। তাই সিভিতে ছোট একটি ভুলও পুরো সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে।

বানান ও ভাষাগত অসতর্কতা

সিভিতে বানান বা ব্যাকরণগত ভুল সবচেয়ে বেশি ক্ষতিকর ভুলগুলোর একটি। এটি প্রার্থীর অমনোযোগ ও দায়িত্বজ্ঞানহীনতার ইঙ্গিত দেয়। জমা দেওয়ার আগে সিভি একাধিকবার মনোযোগ দিয়ে পড়ে দেখা জরুরি, কারণ সামান্য একটি ভুলও নিয়োগকর্তার চোখে প্রার্থীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিতে পারে।

প্রয়োজনের চেয়ে দীর্ঘ ও অপ্রয়োজনীয় তথ্য

সিভি যত মোটা, ততই ভালো— এই ধারণা সম্পূর্ণ ভুল। একজন এইচআর কর্মকর্তা প্রতিটি সিভি দেখার জন্য সীমিত সময় পান। চার-পাঁচ পাতাজুড়ে অপ্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণ দিলে তা যাচাইকারীর ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। তাই সিভি হওয়া উচিত সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ও তথ্যবহুল।

পদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যহীনতা

একই সিভি সব ধরনের পদে পাঠানো একটি সাধারণ ভুল। প্রতিটি আবেদনের আগে সিভিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব ও চাহিদার সঙ্গে মিলিয়ে সাজানো দরকার। অতীত অভিজ্ঞতা কীভাবে নির্দিষ্ট পদের কাজে লাগবে, তা স্পষ্ট না থাকলে সিভি প্রাথমিক বাছাইয়েই বাদ পড়ে যেতে পারে।

দায়িত্বের ফর্দ, কিন্তু অর্জনের উল্লেখ নেই

শুধু ‘এই কাজ করেছি’ লিখে দিলে প্রার্থীর প্রকৃত সক্ষমতা বোঝা যায় না। কাজের তালিকার পাশাপাশি সেই কাজ থেকে কী ফল বা প্রভাব এসেছে, তা সংখ্যা বা নির্দিষ্ট তথ্য দিয়ে তুলে ধরা প্রয়োজন। যেমন নেতৃত্বের মাধ্যমে কোনো প্রকল্পে কতটা অগ্রগতি হয়েছে বা দল পরিচালনায় কী ফলাফল এসেছে, তা স্পষ্ট না থাকা একটি বড় দুর্বলতা।

অগোছালো উপস্থাপনা ও ভুল তথ্য

এলোমেলো ডিজাইন, একাধিক ফন্টের ব্যবহার বা দৃষ্টিনন্দন ভারসাম্যের অভাব সিভির মান কমিয়ে দেয়। এর সঙ্গে ভুল ই-মেইল বা ফোন নম্বর অথবা অপেশাদার ই-মেইল ঠিকানা ব্যবহার প্রার্থীর গ্রহণযোগ্যতা নষ্ট করে। শেষ পর্যন্ত, পরিপাটি, প্রাঞ্জল ও তথ্যনির্ভর সিভিই নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করে।

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ AM

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।