logo
menu

ছুটির ঘণ্টা বাজতেই পুরো ক্লাস ফাঁকা হয়ে গেল

ছুটির ঘণ্টা বাজতেই পুরো ক্লাস ফাঁকা হয়ে গেল


এই বছরের শেষ ক্লাস ছিল ১৭ নভেম্বর। সেই দিন মন খারাপ না হলেও আজ কেমন যেন লাগছে। এখন বাকি আছে শুধু পরীক্ষা, ক্লাস পার্টি আর রেজাল্ট। কিন্তু ক্লাস তো আর একসঙ্গে করা হবে না।

ক্লাসে যে কত খেলা, টিফিন ভাগ করা, ঠাট্টা–দুষ্টুমি, রাগ আর খুশি—এগুলো মনে করলে চোখ ভিজে যায়। মনে হয়, আর এসব করতে পারব না। সব খালি হয়ে গেছে যেন। সেই দিন ছুটির ঘণ্টা বাজতেই পুরো ক্লাস ফাঁকা হয়ে গেল। ব্ল্যাকবোর্ডের সব লেখা মুছে দিলাম আমি। কিছু করার নেই।

আগামী বছর বৃত্তি। বান্ধবীদের কেউ কেউ তো আসবেই। কিন্তু সবাই তো আসবে না। কেউ কেউ চলে যাবে অন্য শাখায়। একসঙ্গে তো আর কিছুই করতে পারব না। কত দুষ্টুমি, খেলা, ঠাট্টা করতাম—এখন এগুলো শুধুই স্মৃতি। স্মৃতির পাতায় সব জড়িয়ে আছে।

আর লেখার কিছুই নেই। তবু এখনো অনেকেরই চোখ ভিজে আসে সেই স্মৃতিতে।

লেখক: শিক্ষার্থী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।