আপডেট :

পর্যটকেরা যখন ঘুরতে বের হন, তখন তাঁদের মাথায় সাধারণত আসে প্যারিস, বালি বা নিউইয়র্কের মতো প্রচলিত স্থানের কথা। কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান আছে, যেখানে মানুষের তুলনায় প্রাণী ও প্রকৃতির আবহটাই বেশি প্রবল। এসব স্থানের অভিজ্ঞতা আপনাকে এমন জগতে নিয়ে যাবে, যা অভূতপূর্ব। স্থানগুলো প্রাণ-প্রাচুর্য, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ। এমন ১০ স্থানের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আমাদের এই আয়োজন। এসব স্থানের যেকোনো একটিতে গিয়ে থাকলে আপনি এত কিছু দেখবেন, যা বিশ্বের ৯০ শতাংশ পর্যটক দেখেননি।

উত্তর আটলান্টিকে নিঃশব্দে বসে আছে ফ্যারো দ্বীপপুঞ্জ। আইসল্যান্ড ও নরওয়ের মাঝামাঝি ১৮টি আগ্নেয়গিরির এই দ্বীপে প্রতিবছর যে পরিমাণ পর্যটক আসেন, তার চেয়ে সেখানে ভেড়ার সংখ্যা বেশি। এখানকার ভূপ্রকৃতি এতটাই মনোমুগ্ধকর, মনে হবে আপনি ভিনগ্রহে গেছেন।
জলপ্রপাতের সরাসরি সমুদ্রে এসে পড়া, কিংবা রঙিন ঠোঁটযুক্ত সামুদ্রিক ‘পাফিন’ পাখির বিচরণ চোখে মায়াজাল তৈরি করে। এখানকার প্রতিটি গ্রামের জনসংখ্যা ২০ জনের কম। স্থানীয় ক্যাল্লুর লাইটহাউস থেকে আটলান্টিকের অসীমতা দেখে প্রকৃত নিঃসঙ্গতাকে আলিঙ্গন করতে পারবেন। এ দ্বীপপুঞ্জে যাতায়াত কিছুটা কঠিন।

আর্কটিকের এই দ্বীপপুঞ্জে মানুষের চেয়ে ধূমকেতু ও শিয়ালের মতো প্রাণীর সংখ্যা বেশি। দ্বীপের জনবসতি ছেড়ে বের হলে হাতে রাইফেল রাখা বাধ্যতামূলক।
গ্রীষ্মে চার মাস সূর্য অস্ত যায় না, শীতেও চার মাস সূর্য ওঠে না। জনবসতিগুলো একটার থেকে আরেকটি বিচ্ছিন্ন। তবু এখানে আড়াই হাজার মানুষ বাস করেন। বিশ্বের সর্ব উত্তরের বরফময় এই অঞ্চল সত্যি অভিনব।
https://www.prothomalo.com/world/ng099rxkos
For the rest.
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।
স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।