আপডেট :

মাধুরীকে সংজ্ঞায়িত করি বেদনার কেন্দ্রে ঘুরে ঘুরে।
মহুয়ার ডালে ময়ূর বসে না কখনো
মৌরীর ঘ্রাণকে নস্যাৎ করে,
পদে পদে বোঁটকা গন্ধের ছাপ রেখে
হেলেদুলে চলে গেছে বাঘ।
ডুমুরের সংজ্ঞা নিয়ে চিন্তিত হরিণ
পারদে পূর্ণ হয়ে দিশাহারা দাঁড়কাক।
বৃষ্টি পড়ছে বনে, পুরো অরণ্য ভিজে ফানা ফানা
পেখম মেলেছে ময়ূর, শিকারে মেতেছে বাঘ
গোলাপের গন্ধে আচমকা নেমেছে নির্জন
তীব্র থেকে তীব্রতর হচ্ছে কামনাকথন।
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।
স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।