logo
menu

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে মো. সানোয়ার হোসেন (৪২) ও আমিনুল ইসলাম (৪৩) নামে দুজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ছয়টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়াম হোসেন (২৬), ইমতিয়াজ শেখ শান্ত (২৯) ও মো. মেহেদী হাসান হিরু (৫২) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে ডিবির সদস্যরা অংশ নেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত মেহেদী হাসান হিরুর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ AM​

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।