logo
menu

মুখের ত্বকের জন্য যে পাঁচটি জিনিস ক্ষতিকর

মুখের ত্বকের জন্য যে পাঁচটি জিনিস ক্ষতিকর

​মুখের ত্বকের যত্নে নানা উপকরণ ব্যবহার করে থাকি আমরা। মুখের মসৃণ, কোমল ত্বকের জন্য সৌন্দর্যচর্চায় ব্যবহৃত অনেক উপকরণই কাজে আসে। তবে ভুল জিনিস প্রয়োগ করাটা বিপদের কারণ হয়ে উঠতে পারে। এমন পাঁচটি জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক।


​

স্টেরয়েডজাতীয় ক্রিম

স্টেরয়েড একধরনের ওষুধ। নির্দিষ্ট রোগের ক্ষেত্রেই তা ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে ত্বক লালচে হয়ে গেলে, ফুলে গেলে কিংবা চুলকানি হলে কেউ কেউ ওষুধের দোকান থেকে এ ধরনের ক্রিম বা মলম আনিয়ে ব্যবহার করেন। এ চর্চাটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সঠিক নিয়ম না মেনে স্টেরয়েড প্রয়োগ করা হলে ধীরে ধীরে ত্বক পাতলা হয়ে যায়। ব্রণও দেখা দিতে পারে। তা ছাড়া ত্বকে এমন কিছু সমস্যাও হতে পারে, স্টেরয়েড প্রয়োগ করা হলে যা বাড়ে। তাই এ ধরনের ক্রিম কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।

অতিরিক্ত গরম পানি

মুখের জন্য খুব গরম কিংবা খুব ঠান্ডা পানি দুটিই ক্ষতিকর। অতিরিক্ত গরম পানি প্রয়োগ করা হলে মুখের ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়। আর এই আর্দ্রতার অভাব পূরণ করতে মুখের ত্বকের গ্রন্থিগুলো স্বাভাবিকের চেয়ে বেশি তেল নিঃসরণ করতে থাকে। ফলে দেখা দেয় ব্রণ।

শরীরের ত্বকের জন্য তৈরি করা লোশন মুখে না লাগানোই ভালো


বডি লোশন

শরীরের ত্বকের জন্য তৈরি করা লোশন মুখে না লাগানোই ভালো। এসব লোশন অনেকটা ভারী হয়। মুখের ত্বকে এ ধরনের লোশন প্রয়োগ করা হলে তা মুখের ত্বকের স্বাভাবিক ছিদ্রগুলোকে আটকে দিতে পারে। তা ছাড়া সুগন্ধি লোশনে থাকা কোনো উপাদানের কারণে মুখের ত্বকে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ত্বক চুলকাতে পারে, লাল হয়ে যেতে পারে। ফুলেও যেতে পারে।

নেইল পলিশ রিমুভার

নেইল পলিশ রিমুভারে অ্যাসিটোনের মতো কড়া রাসায়নিক থাকে। তাই এটি আপনার ত্বকের জন্য খুব ক্ষতিকর। মেকআপ তোলার জন্য নিয়ম অনুযায়ী মেকআপ রিমুভার ব্যবহার করুন।

আঠা

মুখের ত্বক গভীরভাবে পরিষ্কার করতে সাদামাটা আঠার ব্যবহার আপনি দেখে থাকতে পারেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু আঠা আপনার ত্বক পরিষ্কার করে দেবে না। বরং আপনার ত্বকের ক্ষতি হবে এই জিনিসটির কারণে। ছিঁড়ে যেতে পারে মুখের ত্বকের রক্তনালিও। এমনকি আঠা তোলার সময় মুখের ত্বকের কোনো স্তরও উঠে আসতে পারে সঙ্গে।

সূত্র: ওয়েবএমডি

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।