logo
menu

ওজন কমাতে খাওয়া যাবে উইগোভি ওষুধ, এফডিএর অনুমোদন

ওজন কমাতে খাওয়া যাবে উইগোভি ওষুধ, এফডিএর অনুমোদন


ডেনমার্কের বড় ওষুধ কোম্পানি নোভো নরডিস্ক বলেছে, স্থূলতা কমানোর জন্য তাদের তৈরি জিএলপি-১, উইগোভি ওষুধ বড়ি আকারে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) গতকাল সোমবার এ অনুমোদন দিয়েছে।

নোভো নরডিস্কের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ডাউস্টডার এক বিবৃতিতে বলেন, ‘আজ উইগোভি বড়ি অনুমোদন পাওয়ার কারণে রোগীরা এখন দৈনিক একবার নেওয়া যায় এমন বড়ি খেতে পারবেন। মূল উইগোভি ইনজেকশনের মতোই এটি তাদের ওজন কমাতে সাহায্য করবে।’

এর আগে এফডিএ ডায়াবেটিসের চিকিৎসায় এ ধরনের ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছিল। তবে নতুন এই অনুমোদনের ফলে এখন চিকিৎসকেরা ওজন কমানোর জন্যও ওষুধটির নাম চিকিৎসাপত্রে লিখতে পারবেন।

সাম্প্রতিক বছরগুলোতে জিএলপি-১ ব্যবহার করে তৈরি ওজেম্পিক, উইগোভি এবং মাউঞ্জারোর মতো ক্ষুধা কমানোর ওষুধগুলো খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এসব ওষুধ ক্ষুধা কমায়। আর তাতে ওজন কমানো সহজ হয়।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওজন কমানোর কিছু ওষুধের দাম কমানোর বিষয়ে নোভো নরডিস্ক এবং এলি লিলি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। দাম কমানোর বিনিময়ে ওই দুই কোম্পানিকে শুল্ক–সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া হবে।

মার্কিন নাগরিকদের জন্য এই ওষুধগুলো কিনতে মাসে ১ হাজার ডলারের বেশি খরচ হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির আওতায় শুরুতে মুখে খাওয়ার এ ওষুধ মাত্র ১৫০ ডলারে পাওয়া সম্ভব হতে পারে। তবে ইনজেকশনের দাম বেশি থাকবে।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।