logo
menu

ধ্যানস্থ বিষাদী সূর্য বরাবর

ধ্যানস্থ বিষাদী সূর্য বরাবর


সারসের ডানার নাম

পতিত বৃক্ষের কাছে দাঁড়িয়ে আছে
অবোধ নীলিমার দানপাত্র
জিজ্ঞাসায় উছলিবে অমৃতদ্রব্যের কারুকাজ—
হে বৃক্ষ, সঁপে গিয়ে তোমার ডাল
কোন মহিমায় মন্ত্রমুগ্ধের মতো!

স্মরিছে তোমায় অথবা
বিচ্ছিন্ন আরও পাতারে?

মৌন ইতিহাস থেকে উঠে আসে
বৃহৎ বিস্ফোরণ
উড়ে যায় বৃহৎকেশীর মন খারাপের মেঘ
রাতের শিশির হয়ে ঝরে ভোরের আঙিনায়।
ধ্যানস্থ বিষাদী সূর্য বরাবর
মধ্যমায় তিলক এঁটে
বিষাদের বিকাল নেমে আসে—
কাঞ্চনের জোড়া পাপড়ি জানত
তারেও ঈর্ষায় গেঁথে রাখবে
এমন বিরহী যক্ষ্মিনী
হাতের বালায় মহাকালের ঘূর্ণি মেপে
উদয়াস্ত এখনো প্রত্যাশায় থাকে
ঝরনার জলবিন্দুগুলোর দূরত্ব দেখে;

ঘোর বিষাদবৃক্ষ ঠায় জবাব না দেয়—
কেন সে এমন একা একা দাঁড়িয়ে!

কতটা ধরতে পারছিলে
এমন নগ্নতারও আড়াল,
আঁচড়নখে বিড়ালির জ্বর
পরদেশির বিরহ—

আমি তো দেখেছি
জলে ভাসা নারীলাশ
অসতীরও ভেসে আসা ঢেউ—

সৌধ রচনা করে দীর্ঘদেহী সারস
পটেনশিয়াল মিনারের আদলে
এমন এমন ব্যবধানে।

যখন রক্ত ঝরছিল
গাবের কষ হয়ে
তোমরা নিশ্চয়ই জানতে
পৃথিবীতে আজ মরে যাবে কেউ।

আর একদিন কোমল রোদ এসে
পা ছুঁয়ে যাবে
মাঘের শেষ রাত্তিরে;
বিনাশের দিনকালে এমন করে রচিত
হবে পৃথিবীর বদনাম

রেইনফরেস্টের স্লেজ

অসম্ভব বেদনার পায়েরা
উড়ে আসে কাঠবাদামের আঙিনায়,
পায়ের ছাপ উল্কার হয়ে ডাকে
অসুখীর পয়ার ছন্দে—
রোদছাপের চোখগুলো জানে
আরও জেগে থাকার বিনিময়েই
রচিত হবে সব বিনিদ্র সময়;

এরপর পৃথিবীর কান্নারা নোনতা হয়
বয়ে যায় শ্বেত চিবুকের জঠরদেশ—
আরও কেমন অসম্ভব বেদনায় জাগে
নতুন চরের মতো রুক্ষ ঠোঁট
আর পাহাড়ের মতো অভিমান।

শীতলবৃষ্টি রেইনফরেস্ট আর বরফগলা ত্বক
অবাধ্য চুলের সমান্তরালে কিছু স্লেজে চলুক মন আঙিনায়;
অসম্ভব বেদনার অসম্ভব কষ্ট হয়ে—

আর তাই শীতের কুয়াশায় আমার কান্না পায়
শ্রাবণ মাসের মেঘের মতো।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।