logo
menu

সৌহার্দ্যে সুস্থতা নিশ্চিতকরণে প্রীতি ফুটবল ম্যাচ

সৌহার্দ্যে সুস্থতা নিশ্চিতকরণে প্রীতি ফুটবল ম্যাচ


শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতা বজায় রাখার নিমিত্তে চট্টগ্রাম বন্ধুসভার নিয়মিত ক্রীড়া আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ। সেটির অংশ হিসেবে ১০ জানুয়ারি বন্দরনগরীর চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় দুই দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন বন্ধুসভার বন্ধুরা।

উপদেষ্টা শিহাব জিশান একাদশ ও ফাহিম উদ্দিন একাদশের মধ্যকার অনুষ্ঠিত খেলায় দল দুটির অধিনায়কের দায়িত্ব পালন করেন যথাক্রমে সহসভাপতি ইব্রাহিম তানভীর ও সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান। খেলায় ফাহিম উদ্দিন একাদশ ৪-৩ গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে।

ম্যাচের প্রতিটি মুহূর্তে দুই দলই দেখিয়েছে অনন্য দৃঢ়তা। শুরুতেই বন্ধু ফাহিমের জোড়া গোলে এগিয়ে যায় ফাহিম উদ্দিন একাদশ। তবে এতে ঘাবড়ে না গিয়ে মনোবল ধরে রাখতে সমর্থ হয় শিহাব জিশান একাদশ। ফলশ্রুতিতে দলটি প্রথমার্ধের খেলা শেষ করে বন্ধু মহসিন শিকদারের জোড়া গোলে ভর করে, ২-২ ব্যবধানে সমতায় ফেরার মাধ্যমে।

বিরতি থেকে ফেরার পর ফাহিম একাদশ নিজেদের ভুলগুলো শুধরে আবারও ম্যাচ নিয়ে আসে নিজেদের অনুকূলে, এরই মধ্যে পেয়ে যায় দলটি গোলের দেখাও। বন্ধু সাঈদের গোলে এগিয়ে যায় তারা। অন্যদিকে, শিহাব একাদশ যেন এদিন ধনুর্ভঙ্গ পণ নিয়ে নেমেছিল, ছাড় দেওয়া যাবে না। ফলাফল, বন্ধু মহসিন শিকদার আবারও বল জালে জড়ালেন, এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক তুলে নিয়ে শিহাব একাদশকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান।

এরপরও শেষরক্ষা হয়নি। ম্যাচের মিনিট পনেরো বাকি থাকতে বন্ধু সাঈদ আবারও বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূরণ করার পাশাপাশি এগিয়ে নেন ফাহিম একাদশকে। অবশিষ্ট সময়ে শিহাব একাদশের সমতায় ফেরার প্রাণান্তকর প্রচেষ্টা বিফলে গেছে ফাহিম একাদশের সুসংগঠিত রক্ষণভাগের কাছে। শেষ পর্যন্ত ফাহিম একাদশ মাঠ ছেড়েছে ৪-৩ গোলের দুর্দান্ত জয় নিয়ে।

প্রীতি ম্যাচ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পরাজিত দলের অধিনায়ক ইব্রাহিম তানভীর জানান আয়োজন নিয়ে প্রত্যাশার কথা। বলেন, ‘সৌহার্দ্যের আয়োজনে হৃদ্যতাটাই সবার আগে মুখ্য। আর যেখানে চমৎকার হৃদ্যতার পাশাপাশি সুযোগ থাকে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রফুল্লতা নিশ্চিত হওয়ার, সেখানে এমন আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলাই বাহুল্য।’

জয়ী দলের অধিনায়ক ইরফাতুর রহমান জয়ের হাসি ঠোঁটে নিয়ে বলেন, ‘প্রাণপ্রিয় সংগঠনের এমন প্রাণোচ্ছল আয়োজন নিঃসন্দেহে চমৎকার। বন্ধুদের এমন নিবেদন আক্ষরিক অর্থেই প্রাণ দিয়েছে এ আয়োজনকে। বন্ধুদের অংশগ্রহণের ধারাবাহিকতায় এ আয়োজন আগামীতে আরও রং ছড়াবে।’

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা আক্তার আয়োজন নিয়ে নিজের উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা জানিয়ে বলেন, ‘এই ম্যাচ বন্ধুদের আন্তরিক অংশগ্রহণ ছাড়া মোটেও সাফল্যের মুখ দেখত না, চমৎকার রূপটা পেত না। তাই সবাইকে অশেষ ধন্যবাদ। নিয়মিত এ আয়োজনকে স্বতঃস্ফূর্ত করতে আমাদের বন্ধুরা আগামী দিনগুলোতেও এমনই আন্তরিক থাকবে বলেই আমার বিশ্বাস।’

এবারের ম্যাচের সমন্বয়কারী ছিলেন আফিফ ইব্রাহীম। খেলায় আরও অংশ নিয়েছেন বন্ধু আহমেদ রেজা, নুরুজ্জামান খান, শাওন রায়, আতৃহার রহমান, মুঈন উদ্দিন চৌধুরী, আফিফ ইব্রাহীম ও সাঈদ করিম।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক,চট্টগ্রাম বন্ধুসভা

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।