logo
menu

বন্ধুসভায় সহনশীলতা ও মানবিক চেতনা লালিত হয়

বন্ধুসভায় সহনশীলতা ও মানবিক চেতনা লালিত হয়


ঝালকাঠি বন্ধুসভার ২০২৬ সালের নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব বণ্টন উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে। ৯ জানুয়ারি বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক রাহাত মাঝির সঞ্চালনায় ও শাকিল হাওলাদারের সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা সফিউল আজম, কামরুনেছা আজাদ, হামিদ খানম ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান।

শুরুতেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও নতুন বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নিজেকে গড়ে তোলার অসাধারণ সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধুসভার কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখেছি, বন্ধুরা কোনো অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁরা প্রত্যেকে দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।’

উপদেষ্টা সফিউল আজম বলেন, ‘সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুসভার মাধ্যমে এই তরুণেরা মানবিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতার চর্চা করছেন, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

উপদেষ্টা কামরুনেছা আজাদ বলেন, প্রথম আলো বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধের জায়গা। এখানে নারী–পুরুষের সমতা, সহনশীলতা ও মানবিক চেতনা লালিত হয়।

উপদেষ্টা হামিদ খানম তাঁর বক্তব্যে বলেন, ‘বই পাঠ, মুক্তচিন্তা ও সামাজিক দায়বদ্ধতা—এ তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বন্ধুসভা। নতুন কমিটির কাছ থেকে আমরা আরও সক্রিয় ও উদ্ভাবনী কার্যক্রম আশা করি।’

নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
ছবি: বন্ধুসভা

সহসভাপতি বীথি শর্মা বনিক বলেন, ‘আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের ও জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে। সর্বদা দেশের কল্যাণে কাজ করতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের আচার–আচরণে যেন প্রকাশ পায় আমরা বন্ধুসভার বন্ধু।’

সভাপতি শাকিল হাওলাদার বলেন, ‘নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে দেশের ও বন্ধুসভার মঙ্গলে কাজ করে যাব।’

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দোলন আক্তার ও সিয়াম খান, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা প্রিয়া, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহারিয়া সিমান্ত, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জাহানারা খানম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহিন আলম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আন্না ইসরাত, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হাফসা আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইমাম মাহাদী হাসান, বইমেলা সম্পাদক জুথি আক্তার, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল রহমান, সাব্বির হোসেন, শাহারিয়া পাপনসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি,ঝালকাঠি বন্ধুসভা

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।