logo
menu

বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

বাসায় পড়ে যাওয়ার পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির


মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাঁর নিজ বাসভবনে পড়ে গেছেন। এরপরই তাঁকে আজ মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর এক সহকারী বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কয়েক বছর ধরে মাহাথির মোহাম্মদ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত জুলাই মাসে তাঁর শততম জন্মদিন উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের পর ক্লান্তিবোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ আজ জানান, বাসায় পড়ে যাওয়ার পর পর্যবেক্ষণে রাখার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

সুফি ইউসুফ এএফপিকে বলেন, ‘তিনি সচেতন আছেন। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’

ইউসুফ আরও বলেন, বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।

তবে মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁর সহকারী বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর আগে থেকেই হৃদ্‌রোগের সমস্যা ছিল। তাঁর হার্টে বাইপাস সার্জারি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

দ্বিতীয়বার যখন মাহাথির প্রধানমন্ত্রী হন, তখন তাঁর বয়স ছিল ৯৪ বছর। ওই সময়ে তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।