logo
menu

টুনা মাছ বিক্রি হলো ৩৯ কোটি টাকায়

টুনা মাছ বিক্রি হলো ৩৯ কোটি টাকায়


জাপানের রাজধানী টোকিওতে একটি মাছবাজারে বিশাল আকারের একটি টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে। গতকাল সোমবার সকালে মাছটি যে দামে বিক্রি হয়েছে, তা শুনে যে কারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। মাছটি বিক্রি হয়েছে টোকিওর তোয়োসু মাছবাজারে। এ বছর এ বাজারে এটাই প্রথম নিলামে টুনা মাছ বিক্রি।

ব্লুফিন বা নীল পাখনার ওই টুনা মাছের ওজন ২৪৩ কেজি। বিক্রি হয়েছে ৩২ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকার বেশি।

মাছটি জাপানের ঐতিহ্যবাহী খাবার সুশি তৈরিতে ব্যবহৃত হবে। জাপানের বিখ্যাত সুশি চেইন রেস্তোরাঁ ‘সুশি জানমাই’ নিলামে ওই মাছ কিনে নিয়েছে। দেশজুড়ে তাদের সুশি রেস্তোরাঁগুলোতে এখন ওই মাছ দিয়ে সুশি তৈরি হচ্ছে।

কোম্পানির প্রেসিডেন্ট কিয়োশি কিমুরা বলেন, ‘বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।’

এ বিশ্বাস থেকেই প্রতিবছর টোকিওর মাছবাজারে বছরের প্রথম টুনা মাছ নিলামে লাখ লাখ ডলারে বিক্রি হয়। তবে এবারের দাম তোয়োসু মাছবাজারের অতীত ইতিহাসকে ছাড়িয়ে গেছে।

নিলামে সবার চেয়ে বেশি দর হাঁকিয়ে টুনা কিনে নিতে কিমুরার বেশ নামডাক আছে। তিনি দেশটিতে ‘টুনা কিং’ নামে পরিচিত।

যদিও এ বছর টুনার দাম কিমুরাকেও খানিকটা অবাক করেছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, আমরা আরেকটু কম দামে টুনা কিনতে পারব। কিন্তু আপনি জানাবোঝার আগেই এটির দাম অনেকটা ওপরে উঠে গিয়েছিল।’

এর আগে ২০১২ এবং ২০১৩ সালে কিমুরা রেকর্ড দামে বছরের প্রথম টুনা মাছ কিনেছিলেন। এরপর ২০১৯ সালে তিনি আবারও রেকর্ড দামে টুনা কেনেন।

এবার আবার রেকর্ড দামে বছরের প্রথম টুনা কিনতে পেরে দারুণ খুশি এই রেস্তোরাঁমালিক। তাঁর রেস্তোরাঁর অতিথিরাও খুব খুশি। কিমুরার রেস্তোরাঁর নিয়মিত অতিথিদের একজন বলেন, ‘বছরের শুরুতেই এত শুভ কিছু খেতে পেরে আমার মনে হচ্ছে, বছরটা ভালোভাবেই শুরু করতে পেরেছি।’

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।