logo
menu

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি

বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি


বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র রুখে দেওয়ার দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এ দাবি করেন।

নিরাপত্তামন্ত্রী বলেন, ২০২২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবার সূক্ষ্ম পরিকল্পনায় ত্রাওরেকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

মাহামাদু সানা বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই হামলার চেষ্টা রুখে দিয়েছে। তারা রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা করছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করেও হামলার পরিকল্পনা ছিল তাদের।’

নিরাপত্তামন্ত্রী অভিযোগ করেন, প্রতিবেশী আইভরি কোস্ট থেকে এই ষড়যন্ত্রের অর্থায়ন করা হয়েছিল। অভিযোগের বিষয়ে কর্নেল দামিবা কিংবা আইভরি কোস্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে ক্যাপ্টেন ত্রাওরে অন্তত দুবার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা মোকাবিলা করেছেন। তাঁকে জিহাদি সহিংসতার বিরুদ্ধে লড়তে হচ্ছে। এ সহিংসতার জেরে লাখ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

নিরাপত্তামন্ত্রী বলেছেন, তাঁরা একটি ফাঁস হওয়া ভিডিও উদ্ধার করেছেন। ভিডিওতে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

ভিডিওতে প্রেসিডেন্টকে কীভাবে হত্যার পরিকল্পনা করছে, তা নিয়ে তাদের কথা বলতে শোনা যায়। তারা বলছিল, হয় কাছ থেকে আক্রমণ করে, নয়তো বাসভবনে বিস্ফোরক পুঁতে হত্যা করা হবে। স্থানীয় সময় গত শনিবার রাত ১১টার পরপরই এই পরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল। এরপর তারা অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও উল্লেখযোগ্য বেসামরিক ব্যক্তিদের নিশানা করতে চেয়েছিল।

মাহামাদু সানা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সাবেক সামরিক শাসক তাঁর সেনা ও বেসামরিক সমর্থকদের এ কাজের জন্য জড়ো করেছিলেন। আর এ কাজে তাঁরা বিদেশি সহায়তা পেয়েছেন। পার্শ্ববর্তী আইভরি কোস্ট থেকে ১ লাখ ২৫ হাজার ডলার এসেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে নিরাপত্তামন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মাহামাদু সানা। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাননি তিনি।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।