logo
menu

জয়পুরহাটের যে বাজারে নেপিয়ার ঘাসের দিনে বেচাকেনা ৫০ হাজার টাকা ‎‎

জয়পুরহাটের যে বাজারে নেপিয়ার ঘাসের দিনে বেচাকেনা ৫০ হাজার টাকা ‎‎


বাজার শেষে ভ্যানে উঠেছিলেন গৃহিণী শাহনাজ বেগম। হঠাৎ রাস্তার পাশে সবুজ নেপিয়ার হাইব্রিড ঘাসের আঁটি দেখে নেমে পড়লেন। গরু আছে বাড়িতে—দুই আঁটি ঘাস না কিনলে চলে না।

শাহনাজ বেগমের মতো এমন অনেকেই প্রতিদিন জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজার এলাকায় প্রধান সড়কের পাশ থেকে গবাদিপশুর খাবার হিসেবে নেপিয়ার ঘাস কিনছেন। এই ঘাসের আঁটিকে ঘিরেই গড়ে উঠেছে এক ব্যস্ত বাজার। প্রতিদিন এখানে বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার আঁটি নেপিয়ার হাইব্রিড ঘাস। এতে প্রতিদিনের অর্ধলাখ টাকার বেশি লেনদেন ছাড়িয়ে যাচ্ছে।

এই ছোট্ট ঘাসের বাজার এখন কৃষক, বিক্রেতা আর গৃহস্থ—তিন পক্ষেরই জীবিকার সঙ্গে জড়িয়ে পড়েছে। সবুজ নেপিয়ার হাইব্রিড ঘাসের এই আঁটিগুলো এখন শুধু পশুখাদ্য নয়, আক্কেলপুরের অনেক মানুষের জীবিকার আশ্রয়ও হয়ে উঠেছে।

গত বুধবার সকালে কলেজ বাজার এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতালের সীমানাপ্রাচীরঘেঁষা প্রধান সড়কের পাশে সারি সারি নেপিয়ার ঘাস সাজিয়ে বসেছেন ১০ থেকে ১২ জন বিক্রেতা। পুরুষদের পাশাপাশি গৃহবধূরাও ভিড় করছেন। খুচরা প্রতিটি আঁটি ঘাস বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, আর পাইকারিতে ২৮ টাকায়।

ক্রেতা-বিক্রেতারা কী বলেন

ঘাস বিক্রেতারা জানান, প্রায় ৭–৮ বছর আগে এখানে নেপিয়ার ঘাস বিক্রি শুরু হয়। তখন আমদানি ও ক্রেতা—দুটিই ছিল কম। সময়ের সঙ্গে সঙ্গে গবাদিপশু পালন বাড়ায় ঘাসের চাহিদাও বেড়েছে।

এখন প্রতিদিনই ভোর থেকে দুপুর পর্যন্ত জমে ওঠে কেনাবেচা। তবে এই জমজমাট বাজারের মধ্যেও আছে ভোগান্তি। নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় রাস্তার পাশেই বসতে হয় বিক্রেতাদের। এতে যান চলাচলের ঝুঁকি যেমন থাকে, তেমনি পৌরসভা ও প্রশাসনের বাধার মুখেও পড়তে হয়।

ঘাস বিক্রেতা কামাল হোসেন বলেন, ‘‎আমরা এখানে ১০ জন ব্যবসায়ী। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার আঁটি ঘাস বিক্রি হয়। কিন্তু নির্দিষ্ট জায়গা না থাকায় সমস্যায় পড়ি। ঘাসের আবর্জনাও আমাদেরই পরিষ্কার করতে হয়, অথচ নিয়মিত হাটের হাসিল দিচ্ছি।’

‎গৃহস্থ বাবলু হোসেনের বলেন, ‘এক দিন পরপর আমাকে ঘাস কিনতে হয়। বাজারে সহজে ঘাস পাওয়া যায়, তাই গরুর খাবার নিয়ে দুশ্চিন্তা কমেছে।’

গৃহবধূ শাহনাজ বেগম বলেন, ‘আমার বাড়ি পাশের বদলগাছি উপজেলার কেশাইল গ্রামে। আমি বাজার করতে এসে গরুর জন্য ৭০ টাকায় দুই আঁটি ঘাস কিনলাম।’

জয়পুরহাটের আক্কেলপুর বাজারে নেপিয়ার ঘাসের বেচাকেনা চলছে
জয়পুরহাটের আক্কেলপুর বাজারে নেপিয়ার ঘাসের বেচাকেনা চলছে
ছবি: প্রথম আলো

৩০ হেক্টর জমিতে চাষ

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর আক্কেলপুর উপজেলায় ৩০ হেক্টর জমিতে নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ হয়েছে। চলতি বছর সেই পরিমাণ আরও বেড়েছে। এক বিঘা জমিতে ঘাস চাষে খরচ হয় প্রায় ৩৫ হাজার টাকা। এক বছরে খরচ বাদ দিয়ে প্রায় লাখ টাকা আয় করা সম্ভব হয়।

‎শ্রীকৃষ্টপুর মহল্লার কৃষক রফিকুল ইসলাম বলেন, ‎‘নেপিয়ার হাইব্রিড ঘাসে ঝুঁকি কম আবার লাভ নিশ্চিত। তাই গবাদিপশু থাকলে ঘাসের চাহিদা কখনো কমে না। এ কারণে প্রায় চার বছর ধরে ঘাস চাষ করছি।’

‎ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘‎নেপিয়ার হাইব্রিড ঘাস গবাদিপশুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। ঘাস আবাদে ঝুঁকি ও খরচ কম, আবার লাভও বেশি হচ্ছে। এ কারণে কৃষকদের দিন দিন নেপিয়ার হাইব্রিড ঘাস চাষে আগ্রহ বাড়ছে। আমরা কৃষকদের ঘাস চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছি।’

নেপিয়ার ঘাস কেন

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, নেপিয়ার হাইব্রিড ঘাসে প্রচুর ভিটামিন রয়েছে। এই ঘাস পশুর রোগ প্রতিরোধক্ষমতা ও মাংস বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ-সবল পশু পালনে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। এলাকার অনেক কৃষক এবং খামারি এখন নেপিয়ার ঘাস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই ঘাসের উপকারিতা জেনে তাঁদের দেখে অন্যরাও চাষ করছেন। গরুর খাবারের চাহিদা পূরণে এই ঘাস অনেক উপকারী।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।