logo
menu

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: আশপাশের বাড়িঘরেও ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: আশপাশের বাড়িঘরেও ভাঙচুর-লুটপাটের অভিযোগ

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আশপাশের কয়েকটি বাড়িসহ বিভিন্ন স্থাপনায়ও হামলার অভিযোগ পাওয়া গেছে। নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা মো. পল্লব আলী বলেন, “হামলাকারীরা পাঁচটি পিকআপে করে এসেছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা গুলি করতে করতে হাউজিংয়ের ভেতরে প্রবেশ করে।”

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রাজধানীর ভাষানটেক বস্তির মো. মামুন, মজুমদারের মোড়ের আসলাম ও মুন্না।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা-ভাঙচুর-লুটপাট শুরু হয়ে চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ও হামলাকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং কয়েকটি গুলির শব্দও শোনা যায়। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় এক পর্যায়ে পুলিশ পিছু হটে, পরে হামলাকারীরা একটি ফটক ভেঙে এলাকা ত্যাগ করে। 

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: কোলাজ

পল্লব আলী আরও জানান, হামলাকারীরা প্রবেশমুখের একটি বাড়ির ফ্ল্যাটে ঢুকে লুটপাট চালায় এবং সেখান থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। এরপর তারা সালমান মুক্তাদিরের স্টুডিওতে গিয়ে হামলা-ভাঙচুর-লুটপাট চালায়। নিউগিনি প্রপার্টিজের অফিসেও হামলা হয় এবং নির্মাণশ্রমিকদের মারধর করে তাঁদের ব্যবহৃত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।

আজ রোববার দুপুরে ইসিবি চত্বর এলাকার নিউগিনি হাউজিংয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। তিনি বলেন, “জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। জমির দখল-বেদখলকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ছবি: তানভীর আহাম্মেদ

আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, সালমান মুক্তাদিরের স্টুডিওটি তছনছ অবস্থায় পড়ে আছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচের টুকরা, ভাঙা সোফা, বাদ্যযন্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র।

পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষ নিজেদের জমিতে যেতে পারছিল না বলে তারা সেখানে যায়, যার জেরে দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এবং এর মধ্যেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভাঙচুরের ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। ভিডিওতে স্টুডিও দেখিয়ে তিনি বলেন, “একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।”

সালমান মুক্তাদিরের স্টুডিওতে পড়ে আছে ভাঙা সরঞ্জাম। ছবি: তানভীর আহাম্মেদ

ভিডিওতে দেখা যায়, স্টুডিওর বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে—চেয়ার, টেবিল, টেলিভিশনসহ নানা আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং স্টুডিওর কয়েকজন কর্মীকে কাঁদতেও দেখা যায়।

সালমান মুক্তাদির জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের অনেক ফুটেজ ও শুটিং সামগ্রী ছিল, যেগুলো হারিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি হয়েছে। তবে স্টুডিও ক্ষতিগ্রস্ত হলেও তাঁরা কাজ বন্ধ করবেন না বলে জানান তিনি।

Total Views:

সর্বশেষ

জনপ্রিয়

1

সাভারে অস্ত্রোপচারে শিশুমৃত্যু: ১০ লাখ টাকায় সমঝোতার খবর, টাকা নেওয়া অস্বীকার মায়ের!

2

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত এর ‘জেলার ২’

3

দেনমোহর মাত্র ৯৯৯ টাকা, বিয়ে করলেন অভিনেতা শিমুল

4

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, জলাশয়ে একাধিক বিধিনিষেধ?

5

মাস শেষের আগেই ফুরিয়ে যাচ্ছে বেতন, ধারদেনায় বাড়ছে চাকরিজীবীদের চাপ!

6

পাঠ্যবইয়ের ছবি নিয়ে বিতর্ক, ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে দাঁড়িপাল্লার ছবি বদলের উদ্যোগ।

7

সাভারের সিআরপি ঘিরে বাসাভাড়া ও থেরাপি সেবায় উদ্বেগ! নজরদারি বাড়ানোর দাবি!

8

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই!

9

১৮ বছরের আগেই বিয়ে ৪৭.২ শতাংশ নারীর! উদ্বেগ জানাল ইউনিসেফ।

10

সাভারে হেযবুত তওহীদের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।