আপডেট :

বাসায় কেউ ছিল না রাতে। সেই ফাঁকা বাসাকেই টার্গেট বানিয়ে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়ে চোর। পুরো ঘটনাটি ধরা পড়েছে বাসার সিসিটিভি ক্যামেরায়। রাজধানীর মিরপুর অরিজিন্যাল-১০ এলাকার একটি বাসায় ঘটেছে এই চুরির ঘটনা।
বাসার মালিক জানান, ওই সময় তিনি জরুরি কাজে বাসার বাইরে ছিলেন। বাসা যে ফাঁকা, তা আগে থেকেই নজরদারি করে নিশ্চিত হয়েছিল দুর্বৃত্ত। গত শুক্রবার দিবাগত রাতে (১৯ সেপ্টেম্বর) বাসায় ঢুকে ৯ ভরি স্বর্ণের গহনা, রূপার অলঙ্কার ও নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে যায় চোর।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১৭ মিনিটের দিকে মূল গেটের দেয়াল টপকে ভেতরে ঢোকে একজন ব্যক্তি। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে মূল ভবনের কেচিগেট সংলগ্ন ছোট গেটের তালা ভেঙে ফেলে সে। এরপর ভেতরে ঢুকে অল্প সময়ের মধ্যেই খুলে ফেলে বাসার মূল দরজার তালা। ঘরে প্রবেশ করে স্বর্ণ-রূপার অলঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে দ্রুতই এলাকা ত্যাগ করে চোর।
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।
স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।